মালদা

সারা রাজ্যের পাশাপাশি মালদা জেলাতেও পালন করা হল শিশু দিবস

তথ্য ও সংস্কৃতি বিভাগ, পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে শিশু দিবস উপলক্ষে মঙ্গলবার মালদা জেলাতেও একটি বসে আঁকো প্রতিযোগিতা আয়োজন করা হয়। আজ এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় মালদা শহরে অবস্থিত টুরিস্ট লজে। বিভিন্ন বয়সের বহু কচিকাঁচাদের নিয়ে এই অনুষ্ঠানটি করা হয়। উপস্থিত ছিলেন তথ্য ও সংস্কৃতি বিভাগের  আধিকারিক সহ আরও অনেকে। 

        পাশাপাশি আজ  শিশু দিবস উপলক্ষে মেয়েদের দ্বারা পরিচালিত একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে এই দিনটি পালন করা হয় মালদা টাউন রেলওয়ে স্টেশনে। প্রায় ১০০ টি শিশুদের নিয়ে তারা এই অনুষ্ঠানটি করে। কেক কাটার পাশাপাশি সেই সমস্ত দুস্থ শিশুদের তারা রাতে খাবার দেওয়ার ব্যাবস্থা করে।